সংবাদ

সুন্দরবনে দস্যু বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিল কোস্টগার্ড, অস্ত্র উদ্ধার

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

সুন্দরবনে দস্যু বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিল কোস্টগার্ড, অস্ত্র উদ্ধার
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার বনদস্যু। ছবি : সংবাদ

সুন্দরবনের ‘করিম শরীফ বাহিনী’র আস্তানায় অভিযান চালিয়ে বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার বিকেলে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দস্যুদের আস্তানাটি গুঁড়িয়ে দিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বন্য প্রাণী শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বাহিনী প্রধানসহ অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে আল-আমিন বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। পরে দস্যুদের আস্তানা তল্লাশি করে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল ও ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, হরিণের শিংসহ ১টি মাথা এবং ১টি কাঠের নৌকা জব্দ করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, গ্রেপ্তার আল-আমিন বাচ্চুর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ১০টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে দস্যুতা ও বন্য প্রাণী শিকারে ব্যবহৃত আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুন্দরবনে দস্যু বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিল কোস্টগার্ড, অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সুন্দরবনের ‘করিম শরীফ বাহিনী’র আস্তানায় অভিযান চালিয়ে বাহিনীর সক্রিয় সদস্য আল-আমিন বাচ্চু হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার বিকেলে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় দস্যুদের আস্তানাটি গুঁড়িয়ে দিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বন্য প্রাণী শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বাহিনী প্রধানসহ অন্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে আল-আমিন বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। পরে দস্যুদের আস্তানা তল্লাশি করে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল ও ব্যাটারি, ১টি ওয়াকিটকি চার্জার, হরিণের শিংসহ ১টি মাথা এবং ১টি কাঠের নৌকা জব্দ করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, গ্রেপ্তার আল-আমিন বাচ্চুর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ১০টার দিকে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে দস্যুতা ও বন্য প্রাণী শিকারে ব্যবহৃত আরও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

সুন্দরবন দস্যুমুক্ত না হওয়া পর্যন্ত কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত