সংবাদ

গ্রামে বসেই মিলবে উন্নত চিকিৎসা: ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা হাসপাতাল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ জুন ২০২৬, ১০:২১ পিএম

গ্রামে বসেই মিলবে উন্নত চিকিৎসা: ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা হাসপাতাল

মফস্বল ও গ্রামীণ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চিকিৎসাকষ্ট লাঘব করতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জালাল উদ্দিন আহমেদ রুমীর স্বাক্ষরিত এক আদেশে এই ঐতিহাসিক নির্দেশনা জারি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মানবিক ও দূরদর্শী আদেশে বলা হয়েছে, "প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।"

সরকারের এই উদ্যোগের ফলে এখন আর সামান্য চিকিৎসার জন্য গ্রামের দরিদ্র মানুষকে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে জেলা শহর বা রাজধানীতে এসে ভিড় করতে হবে না। প্রত্যন্ত অঞ্চলের অসহায় রোগীরা নিজ এলাকাতেই পাবেন প্রয়োজনীয় শয্যা ও উন্নত চিকিৎসার সুযোগ।

এদিকে এই বৃহৎ সিদ্ধান্তটি দ্রুত ও সুনিয়ন্ত্রিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু হয়ে গেছে। আদেশের প্রেক্ষিতে জানানো হয়েছে, "এই সিদ্ধান্তের প্রেক্ষিতে পিডব্লিউডি (গণপূর্ত অধিদপ্তর) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর বা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ পরিদর্শন করবেন।"

একই সাথে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, "পরিদর্শন কালে পরিদর্শক টিমকে সার্বিক সহযোগিতা ও দরকারি ব্যবস্থা গ্রহণের নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।"

গুরুত্বপূর্ণ এই আদেশের অনুলিপি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রামে বসেই মিলবে উন্নত চিকিৎসা: ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা হাসপাতাল

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

মফস্বল ও গ্রামীণ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চিকিৎসাকষ্ট লাঘব করতে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জালাল উদ্দিন আহমেদ রুমীর স্বাক্ষরিত এক আদেশে এই ঐতিহাসিক নির্দেশনা জারি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মানবিক ও দূরদর্শী আদেশে বলা হয়েছে, "প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।"

সরকারের এই উদ্যোগের ফলে এখন আর সামান্য চিকিৎসার জন্য গ্রামের দরিদ্র মানুষকে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে জেলা শহর বা রাজধানীতে এসে ভিড় করতে হবে না। প্রত্যন্ত অঞ্চলের অসহায় রোগীরা নিজ এলাকাতেই পাবেন প্রয়োজনীয় শয্যা ও উন্নত চিকিৎসার সুযোগ।

এদিকে এই বৃহৎ সিদ্ধান্তটি দ্রুত ও সুনিয়ন্ত্রিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু হয়ে গেছে। আদেশের প্রেক্ষিতে জানানো হয়েছে, "এই সিদ্ধান্তের প্রেক্ষিতে পিডব্লিউডি (গণপূর্ত অধিদপ্তর) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর বা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ পরিদর্শন করবেন।"

একই সাথে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলা হয়েছে, "পরিদর্শন কালে পরিদর্শক টিমকে সার্বিক সহযোগিতা ও দরকারি ব্যবস্থা গ্রহণের নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।"

গুরুত্বপূর্ণ এই আদেশের অনুলিপি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত