সংবাদ

নান্দাইলে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ৪ জুন ২০২৬, ১০:১৫ পিএম

নান্দাইলে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
ছবি : সংবাদ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমির দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খারুয়া বাজারের পাশের ৯ শতাংশ জমির দখল নিয়ে স্থানীয় আব্দুর রব ভূইয়া ও শওকত আলী মাস্টারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে সেই বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা শওকত আলীর একটি ফার্নিচারের দোকান, লিয়াকত আলীর রড-সিমেন্টের দোকান ও আব্দুর রবের একটি মুদিদোকানে লুটপাট চালায়।

খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। বৃষ্টির মধ্যে তারা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় ইউএনও ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন। বর্তমানে সেখানে তিন প্লাটুন পুলিশ এবং এক প্লাটুন র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে।

জমির মালিকানা নিয়ে আব্দুর রবের পরিবারের দাবি, চারজন মালিকের মধ্যে তিনজনের অংশ তারা কিনেছেন, কিন্তু শওকত আলীর অংশ পেছনে হওয়া সত্ত্বেও তিনি রাস্তার পাশের সামনের জায়গা দখল করতে চান। অন্যদিকে শওকত আলী মাস্টারের দাবি, তিনি স্থানীয় সালিসের মাধ্যমে রাস্তার পাশের জায়গায় দখলে আছেন এবং প্রতিপক্ষ অন্যায়ভাবে গোলযোগ সৃষ্টি করছে।

নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। যেকোনো বড় ধরনের সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ইউএনও ফাতেমা জান্নাত বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নান্দাইলে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত