সংবাদ

সুপ্রিম কোর্টের কার্যক্রম সরাসরি দেখলেন ১৪৮ বিদেশি

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম

সুপ্রিম কোর্টের কার্যক্রম সরাসরি দেখলেন ১৪৮ বিদেশি
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ পরিদর্শনে অংশগ্রহণকারীরা।

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর আওতায় বিভিন্ন দেশের প্রায় ১৪৮ জন সামরিক ও বেসামরিক প্রতিনিধি তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরিদর্শন করে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি দেশের বিচার ব্যবস্থার কাঠামো, স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

এবারের ন্যাশনাল ডিফেন্স কোর্সে বাংলাদেশসহ প্রায় ১৪৮ জন সামরিক ও বেসামরিক প্রতিনিধি অংশগ্রহণ করে। এর মধ্যে ১০৫ জন কোর্স মেম্বার ও ২ জন ফ্যাকাল্টি মেম্বার ছিলেন।

অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, নাইজেরিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়া ও বাংলাদেশ।

শেষে অংশগ্রহণকারীরা কোর্ট প্রাঙ্গণ পরিদর্শন করেন। বিভিন্ন বেঞ্চে চলমান বিচারিক কার্যক্রম সরাসরি দেখেন।এর মাধ্যমে তারা বাংলাদেশের বিচারিক কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুপ্রিম কোর্টের কার্যক্রম সরাসরি দেখলেন ১৪৮ বিদেশি

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর আওতায় বিভিন্ন দেশের প্রায় ১৪৮ জন সামরিক ও বেসামরিক প্রতিনিধি তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পরিদর্শন করে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি দেশের বিচার ব্যবস্থার কাঠামো, স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

এবারের ন্যাশনাল ডিফেন্স কোর্সে বাংলাদেশসহ প্রায় ১৪৮ জন সামরিক ও বেসামরিক প্রতিনিধি অংশগ্রহণ করে। এর মধ্যে ১০৫ জন কোর্স মেম্বার ও ২ জন ফ্যাকাল্টি মেম্বার ছিলেন।

অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, নাইজেরিয়া, তাঞ্জানিয়া, জাম্বিয়া ও বাংলাদেশ।

শেষে অংশগ্রহণকারীরা কোর্ট প্রাঙ্গণ পরিদর্শন করেন। বিভিন্ন বেঞ্চে চলমান বিচারিক কার্যক্রম সরাসরি দেখেন।এর মাধ্যমে তারা বাংলাদেশের বিচারিক কার্যপ্রণালী সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত