সংবাদ

নবীন শিক্ষকদের চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন

উচ্চশিক্ষার মান ফেরাতে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: ইউজিসি চেয়ারম্যান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম

উচ্চশিক্ষার মান ফেরাতে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: ইউজিসি চেয়ারম্যান

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ।

তিনি বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের গুণগত মান নিশ্চিত করা সম্ভব, যা সরাসরি শ্রেণিকক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে।

সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্মেলন কেন্দ্রে নবীন শিক্ষকদের ৩য় ৪র্থ ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রফেসর মামুন আহমেদ তার বক্তব্যে আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আয়োজিত এই দীর্ঘমেয়াদী আবাসিক প্রশিক্ষণ কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার বড় সুযোগ। ভবিষ্যতে একাডেমিক প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উচ্চশিক্ষার সামগ্রিক পরিবেশ রক্ষায় শিক্ষকদের এই সক্ষমতা বৃদ্ধি সময়ের দাবি।

অনুষ্ঠানের সভাপতি বাউবি উপাচার্য প্রফেসর . ছিদ্দিকুর রহমান খান তরুণ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারী শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণ শিক্ষকদের অবশ্যই আলোকিত ন্যায়নিষ্ঠ শিক্ষক হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিকতা মেধার সমন্বয়েই একজন আদর্শ শিক্ষক হওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য প্রফেসর . মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর . মো. সাইদুর রহমান, প্রফেসর . মাছুমা হাবিব, প্রফেসর . মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং বিশ্বব্যাংকের কনসালটেন্ট মাহমুদুল হক।

এছাড়া হিট প্রকল্পের পরিচালক প্রফেসর . আসাদুজ্জামান এবং কোর্স পরিচালক প্রফেসর . মোহাম্মদ জহির রায়হান অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, চার মাসব্যাপী চলমান এই বুনিয়াদি প্রশিক্ষণে দেশের ৩৩টি পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৫৯ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে বাউবি উপ-উপাচার্য প্রফেসর . সাঈদ ফেরদৌস ইউজিসি সচিব . মো. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

উচ্চশিক্ষার মান ফেরাতে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই: ইউজিসি চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত