সংবাদ

জামিন চাইলেন আমির হামজা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম

জামিন চাইলেন আমির হামজা

মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে তার এই জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চ। সেদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। অভিযোগ ওঠে, সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগের আলোচনায় মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন আমির হামজা।

এই মন্তব্যের জেরে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে মামলার শুনানিতে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জামিন চাইলেন আমির হামজা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ সোমবার হাইকোর্টের একটি বেঞ্চে তার এই জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চ। সেদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। অভিযোগ ওঠে, সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগের আলোচনায় মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন আমির হামজা।

এই মন্তব্যের জেরে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে মামলার শুনানিতে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত