সংবাদ

বিদায়ের আগে তিনজনের ‘ভাগ্যবদল’ করলেন সাবেক প্রশাসক, রসিকজুড়ে তোলপাড়

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

বিদায়ের আগে তিনজনের ‘ভাগ্যবদল’ করলেন সাবেক প্রশাসক, রসিকজুড়ে তোলপাড়
ছবি : সংবাদ

রংপুর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক বিদায় নেওয়ার আগে নথিতে আগের তারিখ (ব্যাক ডেট) দেখিয়ে দৈনিক হাজিরাভিত্তিক তিন কর্মচারীর চাকরি স্থায়ী ও তাদের পদোন্নতি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুল ইসলাম এক বছর আগে রসিকের প্রশাসকের দায়িত্ব পান। সম্প্রতি দেশের বিভিন্ন সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হলে তিনি তড়িঘড়ি করে এই নিয়োগ ও পদোন্নতির আদেশ দেন। গত ১৯ ফেব্রুয়ারির তারিখ উল্লেখ করে (স্মারক নম্বর ১৬৯) এই আদেশ জারি করা হয়। অথচ গত ১৮ মার্চ রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজুন্নবী ডন নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তারা হলেন-মাসুদ আলম, বেলাল হোসেন ও রফিকুল ইসলাম। মাসুদ আলমকে রেভিনিউ সুপারভাইজার থেকে উপপ্রধান রাজস্ব কর্মকর্তা, বেলাল হোসেনকে কম্পিউটার প্রশিক্ষক থেকে সহকারী প্রোগ্রামার এবং চালক রফিকুল ইসলামকে সহকারী পাম্প চালক পদে পদোন্নতি দিয়ে তাঁদের চাকরি স্থায়ী করা হয়েছে।

রসিকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে সিটি করপোরেশনে প্রায় সাড়ে ৫০০ কর্মচারী দৈনিক হাজিরা ভিত্তিতে কর্মরত আছেন। তাঁদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এখনো কোনো সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) বা নীতিমালা অনুমোদিত হয়নি। নীতিমালা ছাড়া কারও চাকরি স্থায়ী করার এখতিয়ার প্রশাসকের নেই। সাবেক প্রশাসক ক্ষমতার অপব্যবহার করে আগের তারিখ দেখিয়ে মাত্র তিনজনকে এই সুবিধা দিয়েছেন, যা চরম অনিয়ম।

এ বিষয়ে মন্তব্য জানতে সাবেক প্রশাসক আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

রংপুর সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক মাহফুজুন্নবী ডন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিয়মবহির্ভূত কিছু হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বিদায়ের আগে তিনজনের ‘ভাগ্যবদল’ করলেন সাবেক প্রশাসক, রসিকজুড়ে তোলপাড়

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত