সংবাদ

এবার মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: যশোরে প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম

এবার মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: যশোরে প্রধানমন্ত্রী

দেশের সাধারণ মানুষের রান্নার কষ্ট লাঘব করতে ‘ফ্যামিলি কার্ড’-এর পাশাপাশি এবার ‘এলপিজি কার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের উলশীতে খাল খনন কর্মসূচি পরবর্তী এক সমাবেশে তিনি এই নতুন উদ্যোগের কথা জানান।

রান্নাবান্নার ক্ষেত্রে নারীদের ভোগান্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “গ্রাম বা শহর সব জায়গার মা-বোনদের রান্নাবাড়ির ব্যাপারে খুব কষ্ট হয়। আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, ঠিক তেমনি এবার ‘এলপিজি কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছি। এই কার্ডের মাধ্যমে আমরা এলপিজি গ্যাস পৌঁছে দেব, যাতে মা-বোনদের কষ্ট আর না থাকে।”

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা নির্বাচনের আগে বলেছিলাম খাল খনন করব, আমরা সেই ওয়াদা রেখেছি। বলেছিলাম মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেব। ইনশাল্লাহ আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামের সকল মায়ের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা।”

যশোরে উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সরকার কেবল প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নও করে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে খাল খনন যেমন শুরু হয়েছে, তেমনি প্রতিটি পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ফ্যামিলি কার্ড ও এলপিজি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

এবার মা-বোনদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: যশোরে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

দেশের সাধারণ মানুষের রান্নার কষ্ট লাঘব করতে ‘ফ্যামিলি কার্ড’-এর পাশাপাশি এবার ‘এলপিজি কার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের উলশীতে খাল খনন কর্মসূচি পরবর্তী এক সমাবেশে তিনি এই নতুন উদ্যোগের কথা জানান।

রান্নাবান্নার ক্ষেত্রে নারীদের ভোগান্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “গ্রাম বা শহর সব জায়গার মা-বোনদের রান্নাবাড়ির ব্যাপারে খুব কষ্ট হয়। আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, ঠিক তেমনি এবার ‘এলপিজি কার্ড’ দেওয়ার উদ্যোগ নিয়েছি। এই কার্ডের মাধ্যমে আমরা এলপিজি গ্যাস পৌঁছে দেব, যাতে মা-বোনদের কষ্ট আর না থাকে।”

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা নির্বাচনের আগে বলেছিলাম খাল খনন করব, আমরা সেই ওয়াদা রেখেছি। বলেছিলাম মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেব। ইনশাল্লাহ আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামের সকল মায়ের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা।”

যশোরে উলশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সরকার কেবল প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নও করে। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে খাল খনন যেমন শুরু হয়েছে, তেমনি প্রতিটি পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে ফ্যামিলি কার্ড ও এলপিজি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত