সংবাদ

একের পর এক মানুষকে কামড়াচ্ছে কুকুর, সখীপুরে ২৪ ঘণ্টায় আহত ৫৩

‎প্রতিনিধি,সখীপুর (টাঙ্গাইল)
‎প্রতিনিধি,সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম

একের পর এক মানুষকে কামড়াচ্ছে কুকুর, সখীপুরে ২৪ ঘণ্টায় আহত ৫৩
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল থেকে সোমবার (২৭ এপ্রিল) বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরের এই তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আক্রান্ত ব্যক্তিরা সখীপুর পৌরসভা ছাড়াও উপজেলার কালিয়া, বড়চওনা ও কাকড়াজাম ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে একটি বা একাধিক উন্মত্ত কুকুর হঠাৎ করে বিভিন্ন এলাকায় পথচারী ও শিক্ষার্থীদের ধাওয়া করে কামড়াতে শুরু করে। কুকুরের আক্রমণের খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকে ভয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরিন আকশিশ সামি বলেন, একদিনে ৫৩ জন মানুষকে কুকুরে কামড়ানোর ঘটনা অস্বাভাবিক। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই শরীরের একাধিক স্থানে আঘাত পেয়েছেন। তাদের নিয়ম অনুযায়ী জলাতঙ্কের টিকা (ভ্যাকসিন) দেওয়া হচ্ছে এবং পরবর্তী ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

এদিকে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তারা পাগলা কুকুর শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আক্রান্ত কুকুর শনাক্ত করতে আমাদের টিম কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

একের পর এক মানুষকে কামড়াচ্ছে কুকুর, সখীপুরে ২৪ ঘণ্টায় আহত ৫৩

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল থেকে সোমবার (২৭ এপ্রিল) বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরের এই তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আক্রান্ত ব্যক্তিরা সখীপুর পৌরসভা ছাড়াও উপজেলার কালিয়া, বড়চওনা ও কাকড়াজাম ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে একটি বা একাধিক উন্মত্ত কুকুর হঠাৎ করে বিভিন্ন এলাকায় পথচারী ও শিক্ষার্থীদের ধাওয়া করে কামড়াতে শুরু করে। কুকুরের আক্রমণের খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকে ভয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরিন আকশিশ সামি বলেন, একদিনে ৫৩ জন মানুষকে কুকুরে কামড়ানোর ঘটনা অস্বাভাবিক। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই শরীরের একাধিক স্থানে আঘাত পেয়েছেন। তাদের নিয়ম অনুযায়ী জলাতঙ্কের টিকা (ভ্যাকসিন) দেওয়া হচ্ছে এবং পরবর্তী ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

এদিকে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তারা পাগলা কুকুর শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আক্রান্ত কুকুর শনাক্ত করতে আমাদের টিম কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত