বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এদেশের অর্থনীতি কৃষিনির্ভর। কৃষিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে এদেশের কৃষকেরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমাদের দেশের কৃষক সমাজ দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে, বিশেষ করে ধান বিক্রির ক্ষেত্রে। কৃষকেরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ধান চাষ করে। এর মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগের থাবা ত আছেই। সব প্রতিকূলতা কাটিয়ে কৃষক সোনার ধান ঘরে তুললেও সেই ধানের ন্যায্য মূল্য তারা পায় না। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়টি এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও কৃষকরা তাদের পণ্যের সঠিক দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি উদ্যোগ থাকলেও তা অনেক সময় সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, ন্যায্যমূল্য নির্ধারণ এবং বাজার তদারকি জোরদার করা অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই প্রতিটি গ্রাম অঞ্চলে সঠিক তদারকির মাধ্যমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
নুসরাত জাহান বৈশাখী

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন