সংবাদ

চুয়াডাঙ্গায় সোয়া ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

​প্রতিনিধি, চুয়াডাঙ্গা
​প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৮:৪৪ পিএম

চুয়াডাঙ্গায় সোয়া ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
চুয়াডাঙ্গায় জনসম্মুখে ধ্বংস করা হচ্ছে বিপুল পরিমাণ মাদক। ছবি : সংবাদ

চুয়াডাঙ্গায় জব্দ করা ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ মে) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জনসম্মুখে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

বিজিবি জানায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ২৩৮ দশমিক ৭৯ কেজি গাঁজা, ১ দশমিক ৮৫৭ কেজি হেরোইন, ২৫ হাজার ৪৮৫টি ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯টি ইনজেকশনসহ উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় বিয়ার ও কোকেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান অভিযানের বিবরণ দেন। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি দিন-রাত নিরলস কাজ করছে। মাদকমুক্ত দেশ গড়তে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। এ ছাড়া চুয়াডাঙ্গার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ দুই জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

চুয়াডাঙ্গায় সোয়া ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত