সংবাদ

পদ্মা ব্যারেজ নিয়ে বড় পরিকল্পনা আছে: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৯:১৪ পিএম

পদ্মা ব্যারেজ নিয়ে বড় পরিকল্পনা আছে: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি

দেশের কৃষি, পরিবেশ রক্ষা এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় গতি আনতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প, তিস্তা মহাপরিকল্পনা এবং সারা দেশে চলমান খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনে পানিসম্পদ মন্ত্রণালয় কী কী কাজ সম্পন্ন করবে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি ও উত্তরবঙ্গের ৩টিসহ মোট ২৪টি জেলার ভাগ্যবদল করতে পারে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প। ৩৪ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্প একনেকে উঠছে। এই মেগা প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপের কাজ প্রায় শেষ পর্যায়ে।

রাজবাড়ীর পাংসা পয়েন্টে পদ্মা নদীর ওপর নির্মিতব্য এই ব্যারেজ ফারাক্কা বাঁধের কারণে সৃষ্ট পানির অভাব দূর করবে এবং মরুকরণ ও লবণাক্ততা রোধে ভূমিকা রাখবে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত ডিপিপি অনুযায়ী এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪,৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি খুব শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপিত হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

খাল খনন কর্মসুচি বিষয়ে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকার আগামী ৫ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্ষা মৌসুম শুরুর আগেই এই কার্যক্রমকে বেগবান করতে প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে সফর করছেন। বর্ষা চলে আসায় মে মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং পুনরায় নভেম্বর-জানুয়ারি থেকে কাজ শুরু হবে।

খাল খনন কর্মসূচি উপলক্ষে মাঠ পর্যায়ের সফরের অংশ হিসেবে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুর সফর করবেন এবং সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর ২৫ মে প্রধানমন্ত্রী ফেনী সফরে যাবেন বলেও জানান পানিসম্পদ মন্ত্রী।

পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘পদ্মা ব্যারেজ আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রধানমন্ত্রী রাজশাহীতে এই প্রকল্পের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি বাস্তবায়িত হলে শুধু সেচ নয়, মৎস্য চাষ এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায়ও বৈপ্লবিক পরিবর্তন আসবে।’

মন্ত্রী জানান, বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বর্তমানে এর ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাই চলছে। সরকারের ১৮০ দিনে পানিসম্পদ মন্ত্রণালয় কী কী কাজ সম্পন্ন করবে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও মন্ত্রী জানান। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৬ মে ২০২৬

পদ্মা ব্যারেজ নিয়ে বড় পরিকল্পনা আছে: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত