পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূগর্ভস্থ পাইপলাইনের জরুরি মেরামত কাজের সুবিধার্থে শনিবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সর্বরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে।
এই সময়ে ঢাকার নতুন বাজার এলাকা থেকে শুরু করে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে অবস্থিত নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, জোয়ার সাহারা, ভাটারা এবং বারিধারা জে ব্লকের পাশাপাশি এর আশেপাশের এলাকার সব ধরনের গ্রাহকপ্রান্তে গ্যাস সরবরাহ থাকবে না।
এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিকসহ সব শ্রেণীর গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। সাময়িক এই উন্নয়নমূলক কাজের সুবিধার্থে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। মেরামত কাজ শেষ হওয়ার পরপরই গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও তিতাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন