হাওর অঞ্চলে সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, যতো দ্রুত সম্ভব এই সহায়তা যেন প্রকৃত কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। মূলত হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার জন্যই এই সভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)।
তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, মাঠ পর্যায়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে অত্যন্ত স্বচ্ছতা ও সততার সঙ্গে নির্ভুল তালিকা প্রস্তুত করতে হবে। তালিকায় যেন কোনো অযোগ্য ব্যক্তি স্থান না পায় এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যাতে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এই তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য গৃহীত পদক্ষেপের মধ্যে রয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্তদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথাপিছু ৭,৫০০ টাকা নগদ সহায়তা প্রদান ও তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্তদের কৃষিঋণ মওকুফ ও পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।
ভবিষ্যতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়ে সভায় আলোচনা হয়। গত ২৯ এপ্রিল জাতীয় সংসদেও প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশীদ ইয়াসিন উপস্থিত ছিলেন। এছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন