রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) সোহেবুর রহমান, সেলিম মিয়া, সাহাবুদ্দিন খান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও আবুল হাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দ২ জন জিআর এবং ২ জন সিআর পরোয়ানাভুক্ত আসামি। তারা হলেন- পশ্চিম ভবানীপুরের সৌরভ সরকার (২৩), আহলাদিপুরের রাব্বি শেখ (২৫), গোপালবাড়ীর সুমন সরদার এবং বেথুলিয়ার বাবলু মোল্লা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় পুলিশি পাহারায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন