মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আড়াই মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও খেলোয়াড়দের ভাতা এবং খাল খনন কর্মসূচি শুরু করেছেন।
শুক্রবার (৮ মে) সকালে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি বাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আগে তিনি লক্ষ্মীপুর উপ-প্রকল্পের আওতাধীন ৪ টি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
খোকন তালুকদার বলেন, "আমরা তারেক রহমানের সহযোদ্ধা এবং জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আপনাদের উন্নয়নে কাজ শুরু করে দিয়েছি। এলাকার যেসব রাস্তার প্রস্তাব আপনারা দিয়েছেন, তার অধিকাংশেরই দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া চলছে।"
লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি এবং কালকিনি উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক সরদারের সঞ্চালনায় সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন