ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক ৩ টি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার (৭ মে) রাত থেকে শুক্রবার (৮ মে) দুপুর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ যাদবপুর, নিমতলা ও মেদেনীপুর বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৪ বোতল ভারতীয় কোডেইন ফসফেট সিরাপ, ৪০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং ৪৪ বোতল ভারতীয় মদ।
অভিযানগুলো পরিচালনা করেন হাবিলদার মো. জিল্লুর রহমান, হাবিলদার মো. জিয়াউর রহমান ও নায়েব সুবেদার মো. হারুন-অর-রশিদ। তবে অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন