সংবাদ

মনু মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ফারাজের স্মৃতিতে দাতব‍্য চক্ষু শিবির: সেবা পাচ্ছেন চার শতাধিক রোগী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ মে ২০২৬, ০২:২৩ পিএম

মনু মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ফারাজের স্মৃতিতে দাতব‍্য চক্ষু শিবির:  সেবা পাচ্ছেন চার শতাধিক রোগী

নরসিংদীতে মনু মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ফারাজের স্মৃতিতে দাতব‍্য চক্ষু শিবির চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে। এতে বিনামূল্যে চিকিৎসা, চশমা ও ওষুধ পাবেন প্রায় ৪০০ রোগী।

আজ শনিবার (৯ মে) নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল মিয়া বাড়িতে দিনব্যাপী এই চক্ষু শিবির পরিচালিত হচ্ছে।

আহমদুল কবির (মনু মিয়া) স্মৃতি সংসদের উদ্যোগে দাতব্য চিকিৎসা কেন্দ্রে ক্যাম্পটি পরিচালিত হচ্ছে। ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই), ফারাজ হোসেন ফাউন্ডেশন ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে এই শিবিরের আয়োজন করেছে। 

চিকিৎসা সেবা দিচ্ছে ঢাকা প্রগতিশীল লায়ন্স আই হাসপাতাল ও নরসিংদী লায়ন্স চক্ষু হাসপাতাল।

ফারাজ আয়াজ হোসেন ২০১৬ সালের জুলাইয়ে ঢাকার হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহত হন। দেশি-বিদেশি জঙ্গি হামলায় তিনি সহপাঠীদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন। তার স্মৃতি রেখে পরিবার ও বিভিন্ন সংগঠন নিয়মিত মানবিক কাজ করে যাচ্ছে।

চক্ষুশিবিরে স্থানীয় বয়স্ক ও নিম্নআয়ের অনেক মানুষ চোখের সমস্যা নিয়ে এসেছেন। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চশমা ও ওষুধ দিচ্ছেন। যাদের জটিল সমস্যা রয়েছে, তাদের পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, ফারাজের মতো ত্যাগের বিনিময়ে পাওয়া অনুপ্রেরণা থেকে প্রতিবছরই এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রধান সম্পাদক ছিলেন আহমদুল কবির।

তিনি ১৯৫৪ সালে সংবাদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। ১৯৭২ সালে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালে প্রধান সম্পাদক হন এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করেন।

প্রগতিশীল ধারার রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনে প্রতিভাদীপ্ত ব্যক্তিত্ব আহমদুল কবির নরসিংদী-২ আসন থেকে ১৯৭৯ ও ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

নরসিংদীর কৃতি সন্তান এই আহমদুল কবির (মনু মিয়া) ছিলেন ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের এক প্রতিভাদীপ্ত ব্যক্তিত্ব। আপসহীন রাজনীতির জন্য পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশে তিনি ছিলেন এক ভিন্নমাত্রার রাজনীতিক। তার রাজনৈতিক দর্শন ছিল এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের।

আহমদুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম ভিপি নির্বাচিত হয়েছিলেন । ১৯৬৫ সালে ন্যাপের প্রার্থী হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্যও নির্বাচিত হন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

মনু মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ফারাজের স্মৃতিতে দাতব‍্য চক্ষু শিবির: সেবা পাচ্ছেন চার শতাধিক রোগী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত