সংবাদ

রুমিন ফারহানার গাড়ি থামিয়ে কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসী

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৬:১৩ পিএম

রুমিন ফারহানার গাড়ি থামিয়ে কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসী
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি থামিয়ে নিজেদের দুর্দশার কথা বলছেন ভুক্তভোগীরা। ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিজ সরাইল ও ছোটদেওয়ানপাড়া গ্রামের কয়েক’শ মানুষের দুর্ভোগ এখন চরমে। বছরের পর বছর জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন করলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান।

জলাবদ্ধতা নিরসনের দাবিতে শনিবার (৯ মে) মানববন্ধন করেছেন এলাকাবাসী। কর্মসূচি চলাকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি থামিয়ে নিজেদের দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ সরাইল ও ছোটদেওয়ানপাড়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া সরকারি খালটি পাকিস্তান আমল থেকেই সরাইল বাজারে পণ্য আনা-নেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। একসময় এ খাল দিয়ে বড় নৌকা চলাচল করলেও এখন এটি অস্তিত্বহীন হওয়ার পথে। প্রভাবশালী একটি মহল খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই দুই গ্রামে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বর্তমানে প্রায় দুই শতাধিক পরিবারের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে আছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে শিশু ও বৃদ্ধদের মধ্যে ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড ও চর্মরোগসহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে প্রসূতি নারী ও জরুরি রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কাদা ও নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।

ভুক্তভোগীরা জানান, এই সমস্যার সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর একাধিকবার লিখিত আবেদন করেও কোনো ফল মেলেনি। আজ মানববন্ধন চলাকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি আটকে দেন গ্রামবাসী। এ সময় মহিলারা সংসদ সদস্যের হাত ধরে এবং অনেকেই তার সামনে কান্নায় ভেঙে পড়ে দ্রুত প্রতিকার দাবি করেন। সংসদ সদস্য তাদের কথা শোনেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীর দাবি, অবিলম্বে সরকারি খালটি দখলমুক্ত করে খনন করতে হবে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে পুরো এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

রুমিন ফারহানার গাড়ি থামিয়ে কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত