সংবাদ

দ্বিতীয় শ্রেণির ৩ শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী আটক

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৬:২১ পিএম

দ্বিতীয় শ্রেণির ৩ শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী আটক
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণির তিন শিশুকে চকোলেট ও খেলনার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের কুদ্দুস পার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত আব্দুল মান্নান উপজেলার চেঁচোগাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে প্রতিবেশী ওই তিন শিশু খেলনা ও লিচু খাওয়ার জন্য মান্নানের বাড়িতে যায়। তখন মান্নান তাদের ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যান এবং শ্লীলতাহানির মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালান। বিষয়টি কাউকে না বলার জন্য তিনি শিশুদের ভয়ভীতি দেখান। তবে রাতে শিশুরা আতঙ্কিত হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করলে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মান্নানকে শ্যামকুড় এলাকা থেকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মহেশপুর থানায় হস্তান্তর করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। শিশুদের শারীরিক পরীক্ষার (ডাক্তারি পরীক্ষা) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

দ্বিতীয় শ্রেণির ৩ শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, প্রতিবেশী আটক

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণির তিন শিশুকে চকোলেট ও খেলনার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের কুদ্দুস পার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত আব্দুল মান্নান উপজেলার চেঁচোগাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে প্রতিবেশী ওই তিন শিশু খেলনা ও লিচু খাওয়ার জন্য মান্নানের বাড়িতে যায়। তখন মান্নান তাদের ফুসলিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যান এবং শ্লীলতাহানির মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালান। বিষয়টি কাউকে না বলার জন্য তিনি শিশুদের ভয়ভীতি দেখান। তবে রাতে শিশুরা আতঙ্কিত হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করলে পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মান্নানকে শ্যামকুড় এলাকা থেকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মহেশপুর থানায় হস্তান্তর করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। শিশুদের শারীরিক পরীক্ষার (ডাক্তারি পরীক্ষা) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত