সংবাদ

সিলেটে বিএনপি নেতার অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৯

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:২১ পিএম

সিলেটে বিএনপি নেতার অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৯
ছবি : সংবাদ

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওই প্রতিষ্ঠানের নিজস্ব কয়েকজন কর্মী ও নিরাপত্তা সদস্যও রয়েছেন। পুলিশের দাবি, ছিনতাইয়ের এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা জড়িত থাকতে পারেন।

শনিবার (৯ মে) দুপুরে সিলেট মহানগর পুলিশ তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ৯ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন-বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার শাহেদ আহমদ (৪২); ডিএসও আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রূপায়ন বিশ্বাস (৪০); নিরাপত্তা দলের সদস্য রোমান আহমদ (৪৪), সালমান আহমদ (২৮), গোলাম শহীদ (২৯) ও জুনায়েদ (২২) এবং অন্য একজন কামাল হোসেন (৩৫)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর। গত শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় কর্মীদের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ এলাকার ব্যবসায়ীদের জন্য ৮১ লাখ ৮২ হাজার টাকা একটি প্রাইভেট কারে করে পাঠান তিনি। সকাল পৌনে ১১টার দিকে দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় পৌঁছালে তিন আরোহীর একটি মোটরসাইকেল টাকা বহনকারী গাড়িটিকে থামার সংকেত দেয়। চালক গাড়ির গতি কমালে মোটরসাইকেল আরোহীরা ভয়ভীতি প্রদর্শন ও একজনকে মারধর করে পাঁচটি ব্যাগে থাকা ৫০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশ জানায়, টাকা বহনকারী গাড়ির সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও গতি কমিয়ে ছিনতাইয়ের সুযোগ করে দিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত চারজন স্কর্ট সদস্য ঘটনার সময় গাড়ির সঙ্গে ছিলেন না, যা রহস্যের সৃষ্টি করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অজ্ঞাতনামা ছিনতাইকারীদের সঙ্গে আঁতাত করে গাড়ির গতিবিধি সম্পর্কে অগ্রিম তথ্য সরবরাহ করেছিলেন বিকাশের কর্মীরাই।

এ ঘটনায় মোগলাবাজার থানায় দায়ের করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

সিলেটে বিএনপি নেতার অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৯

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত