সংবাদ

নাটকীয়তা শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৭:২৪ পিএম

নাটকীয়তা শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়
থালাপতি বিজয়

চার দিনের টানা রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তামিলনাড়ু সরকার গঠনের অনুকূলে সব শর্ত পূরণ করেছে থালাপতি বিজয়। বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন পাওয়ায় দরকারি ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছাড়িয়ে গেছেন এই অভিনেতা-রাজনীতিক। শনিবার (৯ মে) এই ঘোষণা আসে। সূত্র: ইন্ডিয়া টুডে

তিন দিনে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হচ্ছিলেন বিজয়। দুই আসনের ভিসিকে ও আইইউএমএলের সমর্থন আগে অনিশ্চিত থাকায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। তবে শনিবার চূড়ান্ত সমর্থন জানানোয় বিজয়ের পক্ষে এখন মোট বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ১২০।

বিজয়ের দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে পেয়েছে ১০৮ আসন। তবে বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে। চূড়ান্ত সমীকরণ দাঁড়াচ্ছে- টিভিকে ১০৭, কংগ্রেস ৫, বাম দল ৪, ভিসিকে ২, আইইউএমএল ২ মিলে মোট ১২০ আসন।

দুই দশকের পুরনো মিত্র ডিএমকে ছেড়ে সবার আগে বিজয়কে সমর্থন দেয় কংগ্রেস। শুক্রবার সমর্থন জানায় চার বিধায়কের বাম দলগুলো। সবশেষে ভিসিকে ও আইইউএমএল সমর্থন জানালে বিজয়ের সরকার গঠনের পথে আর বাধা থাকল না।

দ্রবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে) এবার পেয়েছে ৫৯ আসনে। দীর্ঘদিনের মিত্র কংগ্রেসের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দলটি। তবে সব বাধা পেরিয়ে এখন সরকার গঠনের দ্বারপ্রান্তে বিজয়। খুব দ্রুত তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

নাটকীয়তা শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত