সংবাদ

সিলেটে ৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৪

নিজস্ব বার্তা পরিবোশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবোশক, সিলেট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

সিলেটে ৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৪
সিলেটে র‍্যাবের হাতে আটক হওয়া জাল নোট চক্রের চার সদস্য আজ বুধবার র‍্যাব-৯-এর কার্যালয়ে। ছবি : সংবাদ

সিলেটে পাঁচ লাখ টাকার বেশি সমমূল্যের জাল নোটসহ একটি জালিয়াত চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। গতকাল মঙ্গলবার রাত থেকে বুধবার (১৩ মে) ভোর পর্যন্ত নগরীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে সিলেট নগরীর তিলগড়ে র‍্যাব-৯-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন-গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গুরুচাঁদ বালা (৩৮), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার মো. রাশেদ মিয়া (৩০) এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার মো. সোহাগ সরদার (৩৩)।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হজরত শাহজালাল (রহ.) মাজারের প্রবেশপথ এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত একটার দিকে নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা একটি সংঘবদ্ধ জাল নোট কারবারি চক্রের সদস্য। গত কয়েক দিন ধরে তারা সিলেটে অবস্থান করে বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। তারা সাধারণত জনবহুল বাজার ও ছোট ছোট দোকানকে লক্ষ্য করে কম মূল্যের কোনো পণ্য কিনে বড় অঙ্কের জাল নোট দিতেন এবং বিনিময়ে দোকানদারের কাছ থেকে আসল টাকা ফেরত নিতেন। বিশেষ করে উৎসবের মৌসুমে ভিড়ের সুযোগ নিয়ে তারা এই জাল নোট বাজারে ছাড়তেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

সিলেটে ৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৪

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত