সংবাদ

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:০১ এএম

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টার দিকে শহরের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি অ্যাপার্টমেন্টে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাটের বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাসন্তান। এই হামলায় তাদের ১৮ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত।

​স্থানীয় গণমাধ্যম ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই অ্যাপার্টমেন্টে ঢুকে পরিবারের সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কামাল, তার স্ত্রী ও ছোট মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

​এ সময় নিজের প্রাণ বাঁচাতে এবং সাহায্য চাইতে ১৮ বছর বয়সী বড় ছেলেটি বাসা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ঘাতক তাকেও ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে জরুরি সেবা নম্বরে কল করলে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ বাহিনী 'কারাবিনিয়েরি'র সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

​হত্যাকাণ্ডের পর রোম পুলিশ পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইতালির সংবাদ সংস্থা আনসা ও এজিআই জানিয়েছে, নিহত তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রত্যেকের শরীরেই মারাত্মক ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

​তদন্ত কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যক্তিগত কোনো বিরোধ, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো কারণে ঘটেছে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এই ঘটনার পেছনে পরিবারের পরিচিত কেউ বা কোনো পারিবারিক বন্ধু জড়িত থাকতে পারেন। ইতালীয় সংবাদমাধ্যম 'ইল মেসাজ্জেরো'র এক প্রতিবেদনেও এই সন্দেহের কথা উল্লেখ করা হয়েছে।

রোম পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, "ঘটনাটি অত্যন্ত নৃশংস। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান চালানো হচ্ছে।" ঘাতক এখনো গ্রেপ্তার না হওয়ায় তদন্তের স্বার্থে অনেক বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিহত বাংলাদেশি পরিবারের সদস্যদের বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না। ফলে এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি তদন্তকারীদের বেশ ধাঁধায় ফেলেছে।

​বর্তমানে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং ফ্ল্যাটটি সিলগালা করে রাখা হয়েছে। হামলাকারীকে শনাক্ত করতে অ্যাপার্টমেন্টের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। এই ঘটনায় রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৭ জুন ২০২৬

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত