সংবাদ

সোনারগাঁর নদী-খাল দখলমুক্ত করার দাবি

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

সোনারগাঁর নদী-খাল দখলমুক্ত করার দাবি
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁর নদী ও খালগুলো দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও সাংস্কৃতিক কর্মীরা।

শুক্রবার (২৬ জুন) সকালে উদ্ধবগঞ্জ এলাকায় সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে ‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব রবিউল হুসাইন। সভায় বক্তব্য দেন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংবাদিক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক মোয়াজ্জেনুল হক প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিনের দখল, ভরাট ও দূষণের কারণে সোনারগাঁর নদী-খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি। একসময় সোনারগাঁয়ে শতাধিক খাল থাকলেও অবৈধ দখল ও অপরিকল্পিত উন্নয়নের কারণে অধিকাংশ খাল এখন অস্তিত্বসংকটে। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য নদী-খালে ফেলার কারণে পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

আলোচনা সভায় ঐতিহাসিক পঙ্খীরাজ নদী এবং এর সঙ্গে সংযুক্ত খালগুলো পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা জানান, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদ ইতিমধ্যে দখল-দূষণের কবলে পড়েছে। জলাবদ্ধতার কারণে স্থানীয় কৃষিখাত ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। সভা থেকে নদী-খাল খনন ও অবৈধ দখলমুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৭ জুন ২০২৬

সোনারগাঁর নদী-খাল দখলমুক্ত করার দাবি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত