সংবাদ

জমিজমা বিরোধে সংঘর্ষে প্রাণ গেল কৃষকের, গ্রেপ্তার ১

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম

জমিজমা বিরোধে সংঘর্ষে প্রাণ গেল কৃষকের, গ্রেপ্তার ১
ছবি : সংবাদ

রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার অন্যতম আসামি সিদ্দিককে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

রোববার (১৫ মার্চ) রাতে রাজবাড়ী সদরের মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিদ্দিক রাজবাড়ী সদর থানার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে বেথুলিয়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখের মৃত্যু হয়।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২৩) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-১০-এর সহযোগিতা চান।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে মাটিপাড়া বাজার এলাকা থেকে এজাহারভুক্ত আসামি সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

জমিজমা বিরোধে সংঘর্ষে প্রাণ গেল কৃষকের, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত