সংবাদ

মহেশপুর সীমান্তে রোহিঙ্গা যুবক আটক

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম

মহেশপুর সীমান্তে রোহিঙ্গা যুবক আটক
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক যুবকের নাম মো. আমির হুসাইন (২৩)। তিনি মিয়ানমারের নাগরিক। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) শ্রীনাথপুর সীমান্তচৌকির (বিওপি) একটি টহল দল এই অভিযান চালায়। হাবিলদার মো. হেমায়েতের নেতৃত্বে টহল দলটি সীমান্ত মেইন পিলার ৬০/১৫৩-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তাকে আটক করে।

বিজিবি আরও জানায়, আমির হুসাইন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আমির হুসাইনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মহেশপুর সীমান্তে রোহিঙ্গা যুবক আটক

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক যুবকের নাম মো. আমির হুসাইন (২৩)। তিনি মিয়ানমারের নাগরিক। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) শ্রীনাথপুর সীমান্তচৌকির (বিওপি) একটি টহল দল এই অভিযান চালায়। হাবিলদার মো. হেমায়েতের নেতৃত্বে টহল দলটি সীমান্ত মেইন পিলার ৬০/১৫৩-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হালদারপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তাকে আটক করে।

বিজিবি আরও জানায়, আমির হুসাইন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। পরে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আমির হুসাইনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত