সংবাদ

কালকিনিতে ৪ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

কালকিনিতে ৪ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি
মাদারীপুরের কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্র। ছবি : সংবাদ

মাদারীপুরের কালকিনিতে চলতি এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগে চার শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন-কালকিনি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপার মো. নাসির উদ্দীন, কালিনগর ফাসিয়াতলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক দিলীপ বৈরাগী এবং ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক ইজাজুল হক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার এসএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ওই চার শিক্ষককে অব্যাহতির সিদ্ধান্ত নেয় প্রশাসন।

কালকিনি ইউএনও মো. সাইফ উল আরেফীন বলেন, প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই চার শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কালকিনিতে ৪ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনিতে চলতি এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা ও প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগে চার শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন-কালকিনি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপার মো. নাসির উদ্দীন, কালিনগর ফাসিয়াতলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক দিলীপ বৈরাগী এবং ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কক্ষ পরিদর্শক ইজাজুল হক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার এসএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ওই চার শিক্ষককে অব্যাহতির সিদ্ধান্ত নেয় প্রশাসন।

কালকিনি ইউএনও মো. সাইফ উল আরেফীন বলেন, প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই চার শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত