রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি নতুন উড়োজাহাজ। আধুনিককালে বিমানের ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণের লক্ষ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর সঙ্গে আজ সন্ধ্যায় এক ঐতিহাসিক চুক্তি সই করতে যাচ্ছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর
হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সম্মানিত অতিথি হিসেবে
থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এম হুমায়ুন
কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ
হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন
উপস্থিত থাকবেন।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, বিমান মোট ১৪টি নতুন উড়োজাহাজ
কিনবে। এর বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায়
বহর আধুনিকায়ন এবং দূরপাল্লার সক্ষমতা বাড়ানোই এই ক্রয়ের মূল লক্ষ্য। বড় আকৃতির ড্রিমলাইনারগুলো
ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়া রুটে বিমানের সেবা উন্নত করবে। অন্যদিকে, শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রাক্কালে এই চুক্তি বাংলাদেশকে একটি শক্তিশালী
‘আঞ্চলিক এভিয়েশন হাব’ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
এই চুক্তির মাধ্যমে বিমানে নতুন অর্ডার নিয়ে বোয়িং এবং তাদের
ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাস-এর মধ্যে গত তিন বছর ধরে চলা তীব্র প্রতিযোগিতার
অবসান ঘটবে। ২০২৩ সালে ফরাসি প্রেসিডেন্টের সফরের পর ১০টি এয়ারবাস কেনার বিষয়ে আলোচনা
শুরু হলেও, শেষ পর্যন্ত বোয়িং-এর সমন্বিত প্রস্তাবটিই বেছে নিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন