রাজবাড়ী সদর উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান ওই গ্রামের নাছির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে বাড়ির একটি আম গাছে ওঠে রোমান। গাছটির উচ্চতা ছিল প্রায় ১২ থেকে ১৫ ফুট। আম পাড়ার একপর্যায়ে গাছের মগডাল ভেঙে রোমান নিচে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোমানের চাচা সোহেল রানা আক্ষেপ করে বলেন, ‘আমগাছটি খুব একটা বড় ছিল না। এভাবে পড়ে গিয়ে মারা যাবে, তা আমরা ভাবতে পারছি না।’
চন্দনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নায়েব আলী কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাছ থেকে মাটিতে পড়ার সময় রোমান ঘাড়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল। এতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কিশোরকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন