সংবাদ

কেপ ভার্দের বিপক্ষে নামার আগে মেসির বার্তা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৭:৫১ পিএম

কেপ ভার্দের বিপক্ষে নামার আগে মেসির বার্তা

এগিয়ে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ লীগের তিন ম্যাচ জিতে বিশ্বকাপের নকআউটে পা দিয়েছে তারা। তিন ম্যাচেই গোল করেছেন লিওনেল মেসি। নকআউটের প্রথম ম্যাচে সামনে কেপ ভার্দে। সেই ম্যাচে নামার আগে সতীর্থদের বার্তা দিলেন মেসি।

জর্ডনকে হারানোর পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মেসি। সেখানে নিজেদের উল্লাসের কিছু ছবি দিয়েছেন মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘আরও একটা ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করলাম। আমরা এখনও একটা দল হিসেবে খেলছি।’

মেসির এই বার্তা থেকে স্পষ্ট, দলগত খেলার ওপরেই জোর দিয়েছেন তিনি। যেভাবে গ্রুপের তিনটি ম্যাচে দলগত খেলার ফসল তুলেছেন, নকআউটেও সেভাবেই খেলতে চান তারা। গতবার দলগত খেলেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবারও সেটাই করে দেখাতে চায় তারা।

জর্ডানের ম্যাচে শুরুতে প্রথম একাদশের ন’জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই তালিকায় ছিলেন মেসিও। আগেই বিশ্বকাপের নকআউট পাকা করে ফেলায় রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে চেয়েছিলেন স্কালোনি। দলের খেলায় খুশি হবেন কোচ। ৬০ মিনিটের মাথায় মাঠে নামেন মেসি। ফ্রি কিক থেকে একটি গোলও করেন। চলতি বিশ্বকাপে তিন ম্যাচেই গোল করেছেন মেসি। মোট ছ’টি গোল হয়েছে তার। গোল্ডেন বুটের লড়াইয়ে সকলের ওপরে রয়েছেন তিনি। বিশ্বকাপে মোট ১৯ গোল হয়েছে তার।

নিজের ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমেছেন মেসি। অধিনায়ক হিসেবে পর পর দু’বার বিশ্বচ্যাম্পিয়ন হতে চান তিনি। তার আগে দলকে বার্তা দিলেন লিও। একসঙ্গে খেলার বার্তা দিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৯ জুন ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে নামার আগে মেসির বার্তা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত