সংবাদ

জেলের মৃত্যুতে শ্যামনগরে উত্তেজনা, বিজিবি মোতায়েন

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৩৮ পিএম

জেলের মৃত্যুতে শ্যামনগরে উত্তেজনা, বিজিবি মোতায়েন
সাতক্ষীরার শ্যামনগরে বনজীবী নিহতের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে বিজিবি। ছবি : সংবাদ

সুন্দরবনে এক বনজীবী গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জে এক জেলে নিহতের ঘটনায় বিকেলে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালান বিক্ষুব্ধ বনজীবীরা।

নিহত বনজীবীর নাম আমিনুর রহমান (৪৫)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা এলাকার আকসেদ গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, আমিনুর রহমান তিন দিন আগে বন বিভাগের অনুমতিপত্র (পাস) নিয়ে সহযোগীদের সঙ্গে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। আজ সকাল সাতটার দিকে খুলনা রেঞ্জের পাটকোস্টার ঝিল এলাকায় কাঁকড়া ধরার সময় বনরক্ষীদের গুলিতে তিনি নিহত হন বলে অভিযোগ উঠেছে। দুপুর একটার দিকে সহযোগীরা তার মরদেহ নিয়ে এলাকায় ফিরলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিকেলে কয়েক’শ বনজীবী বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন। হামলায় পাঁচজন বনকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।

বিজিবির ১৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নূর হোসেন জানান, লে. কমান্ডার ফরিদুল ইসলামের নেতৃত্বে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন থমথমে হলেও নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিজিবির টহল অব্যাহত থাকবে।

হামলায় আহত ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ, বনরক্ষী মো. মেজবাউল ইসলামসহ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুর রহমান জানান, হামলার বিষয়টি আঁচ করতে পেরে তারা আগেই প্রশাসনকে জানিয়েছিলেন। ঘটনার পর যৌথ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক বলেন, ‘এক বনজীবী নিহতের ঘটনায় উপকূলীয় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

জেলের মৃত্যুতে শ্যামনগরে উত্তেজনা, বিজিবি মোতায়েন

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত