নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- আরাফাত রহমান ও মোহাম্মদ আলী। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে তাদের পোশাক পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন