‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১০ থেকে ১৩ মে পর্যন্ত রাজধানী ঢাকায় উদযাপিত হয়েছে চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৬’। ১০ মে রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শনের মাধ্যমে জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৩ মে ছিল এই আয়োজনের
শেষ দিন। আর সমাপনী সন্ধ্যাটি যেন রূপ নেয় এক সুরের উৎসবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত
পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন দেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী, সংগীত প্রশিক্ষক
ও সংগীত পরিচালক ফেরদৌস আরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এবং সমাজসেবিকা, উপস্থাপিকা
ও শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ার।
একটি প্রাণবন্ত
দলীয় নৃত্য পরিবেশনার পর মঞ্চে আসেন দিঠি আনোয়ার। তিনি একে একে গেয়ে শোনান ‘শুধু গান
গেয়ে পরিচয়’, ‘ও আমার রসিয়া বন্ধুরে’ এবং ‘আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার’
গানগুলো। তার কণ্ঠে বাবার লেখা এই জনপ্রিয় গানগুলো উপস্থিত দর্শক-শ্রোতারা প্রবল আগ্রহ
নিয়ে উপভোগ করেন।
এরপর মঞ্চে উঠে
ফেরদৌস আরা পরিবেশন করেন ‘আমার নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান’, ‘লাইলী তোমার
এসেছে ফিরিয়া’, ‘শাওনও রাতে যদি’ এবং ‘ছায়া হয়ে তবুও পাশে রইবো’। তার কণ্ঠে প্রতিটি
গানই যেন ছড়িয়ে দেয় অন্যরকম এক আবেগ ও মুগ্ধতা।
সন্ধ্যার শেষ পরিবেশনায়
মঞ্চ মাতান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মনির খান। তিনি একে একে গেয়ে শোনান
তার শ্রোতাপ্রিয় গান ‘খরকুঠার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো’, ‘চিঠি লিখেছে বউ আমার’
এবং ‘প্রেমের তাজমহল’। তার সুরের আবেশের মধ্য দিয়েই শেষ হয় ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর
সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠান শেষে ফেরদৌস
আরা বলেন, “এই ধরনের আয়োজনে গান গাইতে ভীষণ ভালো লাগে। শ্রোতারা গভীর আগ্রহ নিয়ে গান
শোনেন। এমন আয়োজনের অংশ হতে পেরে সত্যিই সম্মানিত বোধ করি।”
মনির খান বলেন,
“১৭ বছর পর পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে গান গাইলাম। ভীষণ ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতেও
এই ধারাবাহিকতা বজায় থাকবে। শিল্পী হিসেবে আজীবন গান গেয়ে যেতে চাই।”
দিঠি আনোয়ার বলেন,
“বৃষ্টিকে উপেক্ষা করেও নির্ধারিত সময়ে অনুষ্ঠানে পৌঁছেছিলাম। সাধারণত আমি আব্বুর
লেখা গানগুলোই গেয়ে থাকি, কারণ শ্রোতারা গানগুলো লাইন টু লাইন উপভোগ করেন। আয়োজনের
সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি কৃতজ্ঞ।”
সুর, আবেগ আর দর্শকদের
ভালোবাসায় ভরা এই আয়োজন হয়ে থাকলো ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর অন্যতম স্মরণীয় মুহূর্ত।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন