নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী পারসা ইভানা অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। গল্প ও চরিত্র নির্বাচনে বরাবরই সচেতন এই অভিনেত্রী এবার প্রশংসা কুড়াচ্ছেন নতুন নাটক ‘অথবা তুমি আমি’–এ অভিনয় করে।
গল্পকার বৃষ্টি
সিদ্দিকী, চিত্রনাট্যকার আইয়ূব সিদ্দিকী এবং নির্মাতা ইমরাউল রাফাতের এই নাটকটি গত
১২ জুন ইউটিউবে মুক্তি পায়। মুক্তির পর অল্প সময়েই নাটকটি ১৬ লক্ষাধিক দর্শকের ভালোবাসা
অর্জন করেছে।
রোমান্টিক ও পারিবারিক
আবহে নির্মিত নাটকটিতে পারসা ইভানার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান।
নাটকে দুজনের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ করে পারসা ইভানার অভিনয় নিয়ে সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় দেখা গেছে।
দর্শকদের মতে, চরিত্রটির
আবেগ, দ্বন্দ্ব ও অনুভূতির প্রকাশে পারসা ইভানা ছিলেন অসাধারণ। তার অভিব্যক্তি ও পরিমিত
অভিনয় নাটকটিকে নতুন মাত্রা দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম
সেরা কাজ। নাটকটি প্রসঙ্গে পারসা ইভানা বলেন,
“নাটকটি প্রচারের
পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ এটি অন্যরকম একটি
চরিত্র। রাফাত ভাই যেভাবে চেয়েছেন, সেভাবে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকদের
ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়ায় আমি সত্যিই উচ্ছ্বসিত এবং তাদের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, সম্প্রতি
মির্জা ওয়েব ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন পারসা ইভানা। অভিনয়ে তার
ধারাবাহিক সাফল্য নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন