চাঁদপুর সদর মডেল থানার উত্তর বালিয়া এলাকায় নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। গত ১৭ মে ওই এলাকার একটি বসতঘর থেকে জান্নাত বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ছেলে মো. রাকিব হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও তদন্তে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত ও এসআই মো. আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সুরতহাল প্রতিবেদনে নিহতের মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন পায়। এরপরই নিবিড় তদন্ত শুরু করে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যে নিহতের বড় ছেলে রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব স্বীকার করেন, মাদকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার মাকে লাঠি দিয়ে আঘাত করেন, যার ফলে তার মৃত্যু হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠিটি উদ্ধার করা হয়েছে।
আসামি রাকিব হোসেন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন