সংবাদ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
নিজস্ব বার্তা পরিবেশক, খুলনা
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০৬ পিএম

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড
আগুনের আতঙ্কে রোগীদের সরিয়ে নিচ্ছেন স্বজনেরা। ছবি : সংবাদ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো আইসিইউ ভবনের পাশের একটি স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোরে ঘটা এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২ নার্সসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় আইসিইউ থেকে স্থানান্তরের সময় ১ রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চারতলা ভবনের তৃতীয় তলায় পুরোনো আইসিইউ ইউনিটের পাশের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. দিলীপ কুণ্ডু জানান, অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে ১৫ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের দ্রুত অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই একজন রোগীর মৃত্যু হয়। তবে অন্য এক রোগী অগ্নিকাণ্ডের আগেই মারা গিয়েছিলেন বলে তিনি জানান।

আগুনের খবর পেয়ে আতঙ্কিত হয়ে নামতে গিয়ে হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নওরিন, দিপালী ও শারমিন আহত হন। এ ছাড়া উদ্ধারকাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিসের সদস্য তৌহিদও আহত হয়েছেন।

ডা. দিলীপ কুণ্ডু আরও জানান, পাশের একটি কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেখানে পুরোনো কাপড় ও কিছু সরঞ্জাম ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ও পুরোনো এসি বিস্ফোরিত হলে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত