বাগেরহাটে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের ফরাজী (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকাল ৯ টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরও ২ আরোহী আহত হয়েছেন।
নিহত আব্দুল কাদের ফরাজী বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকার বাসিন্দা। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোংলা থেকে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বাগেরহাটের দিকে আসছিল। পথে চুলকাঠি ভট্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের মারা যান এবং অন্য দুই আরোহী গুরুতর আহত হন।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন