সংবাদ

বাগেরহাটে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:৫৬ পিএম

বাগেরহাটে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কর্মসূচি চলছে। ছবি : সংবাদ

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখিব সম্পদ ও জীবন’- এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। বুধবার (২০ মে) সকালে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে সপ্তাহের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সপ্তাহের উদ্বোধন করেন। পরে ফায়ার সার্ভিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।

সভায় জানানো হয়, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্কাউটের স্বেচ্ছাসেবীরা বাজারসহ বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করবেন। এ ছাড়া জনসচেতনতা সৃষ্টিতে তারা সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত গণসংযোগ করবেন। ফায়ার সার্ভিসের কর্মীরা যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় জানমালের নিরাপত্তা নিশ্চিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাগেরহাটে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখিব সম্পদ ও জীবন’- এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। বুধবার (২০ মে) সকালে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে সপ্তাহের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সপ্তাহের উদ্বোধন করেন। পরে ফায়ার সার্ভিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।

সভায় জানানো হয়, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্কাউটের স্বেচ্ছাসেবীরা বাজারসহ বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করবেন। এ ছাড়া জনসচেতনতা সৃষ্টিতে তারা সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত গণসংযোগ করবেন। ফায়ার সার্ভিসের কর্মীরা যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় জানমালের নিরাপত্তা নিশ্চিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত