সংবাদ

জরুরি কলে অসুস্থ যাত্রীর পাশে কোস্ট গার্ড

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:০৫ পিএম

জরুরি কলে অসুস্থ যাত্রীর পাশে কোস্ট গার্ড
লঞ্চে অসুস্থ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে কোস্ট গার্ড। ছবি : সংবাদ

মাঝনদীতে চলন্ত লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯ মে) রাতে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে দ্রুত ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (২০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে ‘দোয়েল পাখি-৮’ নামের একটি লঞ্চ ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। লঞ্চটিতে উন্নত চিকিৎসার জন্য এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে ঢাকা যাওয়া হচ্ছিল। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় পৌঁছালে ওই ব্যক্তির শারীরিক অবস্থার চরম অবনতি হয়। এ সময় লঞ্চের এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান নেয়। লঞ্চটি ঘাটে পৌঁছানোমাত্রই অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জননিরাপত্তা ও জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

জরুরি কলে অসুস্থ যাত্রীর পাশে কোস্ট গার্ড

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

মাঝনদীতে চলন্ত লঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯ মে) রাতে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে দ্রুত ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (২০ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে ‘দোয়েল পাখি-৮’ নামের একটি লঞ্চ ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। লঞ্চটিতে উন্নত চিকিৎসার জন্য এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে ঢাকা যাওয়া হচ্ছিল। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় পৌঁছালে ওই ব্যক্তির শারীরিক অবস্থার চরম অবনতি হয়। এ সময় লঞ্চের এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে দ্রুত সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান নেয়। লঞ্চটি ঘাটে পৌঁছানোমাত্রই অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জননিরাপত্তা ও জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত