সংবাদ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:৪৩ পিএম

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সেই মোটরসাইকেলটি। ছবি : সংবাদ

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৬) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে দুই বন্ধু মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শহরের দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকার একটি মোড় ঘোরার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঋত্বিক মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। শৈশবের দুই বন্ধুর এমন মৃত্যুতে মথুরাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৬) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে দুই বন্ধু মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শহরের দিকে যাচ্ছিলেন। পথে মুন্সিরহাট এলাকার একটি মোড় ঘোরার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঋত্বিক মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। শৈশবের দুই বন্ধুর এমন মৃত্যুতে মথুরাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত