সংবাদ

কটিয়াদীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে ডিএসকে

প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৪:২৩ পিএম

কটিয়াদীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে ডিএসকে
কটিয়াদীতে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হচ্ছে। ছবি : সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ১৩১ জন শিক্ষার্থীর মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। বুধবার (২০ মে) সকালে সংস্থার কটিয়াদী শাখা অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও এইচএসসি ২০২৫-এর শিক্ষার্থীদের এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা। ডিএসকের কিশোরগঞ্জ পশ্চিম জোনের সহকারী পরিচালক আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থাটির কিশোরগঞ্জ-৮ অঞ্চলের এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ। কিশোরগঞ্জ-৫ অঞ্চলের এরিয়া ম্যানেজার মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ অঞ্চলের এরিয়া ম্যানেজার হাবিবুর রহমানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে লাবনী আক্তার তারানা বলেন, “মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। শিক্ষা সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ডিএসকের মতো প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের স্বপ্নপূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বৃত্তি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”

আয়োজকেরা জানান, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মোট ১৩১ জন মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কটিয়াদীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে ডিএসকে

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত