গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও মৎস্য খাদ্য বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) উপজেলার বাশাইর বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। আদালত সূত্রে জানা গেছে, মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর বিধি লঙ্ঘনের দায়ে সাহেদ মেডিকেল হলের মালিক সানি ভূঁইয়াকে ৩ হাজার টাকা এবং ইলমা পোল্ট্রি ফিডের মালিক আশরাফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান। এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা জানান, বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তা স্বার্থ রক্ষা এবং বাজারে নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন