নওগাঁর পোরশায় আম সংগ্রহ, বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
সভায় আম সংগ্রহ ও বাজারজাতকরণে শৃঙ্খলা বজায় রাখা এবং পরিবহন ও ব্যবস্থাপনা সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, উপজেলা এলজিইডি অফিসার সুলতানুল ঈমাম, পোরশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা।
আম বিষয়ক সভা শেষে একই স্থানে ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন