সংবাদ

কুচক্রী মহলের প্ররোচনায় ছেলের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:০৫ পিএম

কুচক্রী মহলের প্ররোচনায় ছেলের বিরুদ্ধে মামলা
সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করছেন বাবা মাহাবুব ইসলাম। ছবি : সংবাদ

কুচক্রী মহলের প্ররোচনায় নিজের একমাত্র সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা করে অবশেষে অনুতপ্ত হয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধ বাবা মো. মাহাবুব ইসলাম দোলন। বুধবার (২০ মে) দুপুরে স্থানীয় ‘সাপ্তাহিক অবিরাম’ পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ভুল স্বীকার করেন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা মাহাবুব ইসলাম জানান, কতিপয় আত্মীয় ও একজন স্থানীয় সাংবাদিকের প্ররোচনায় পড়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।

লিখিত বক্তব্যে মাহাবুব ইসলাম বলেন, তার একমাত্র ছেলে হাসানুর রহমান ও পুত্রবধূ উম্মে মাহাবুবা সোমা গাইবান্ধা শহরে বসবাস করলেও নিয়মিত তাঁর ভরণপোষণ ও দেখাশোনা করে আসছেন। কিন্তু তার বার্ধক্য ও অসুস্থতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিতে মেয়ের ঘরের নাতি মখদুম সরকার ও ভাতিজা ফিরোজ সরকার তাকে ভুল বুঝিয়ে আসছিলেন।

তিনি আরও জানান, তাদের ষড়যন্ত্র বুঝতে না পেরে গত জানুয়ারি মাসে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মারধরের মিথ্যা অভিযোগ এনে পলাশবাড়ী থানায় মামলা করেন। পরবর্তীতে ভুল অনুধাবন করে গত ৫ মার্চ গাইবান্ধা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে তিনি মামলাটি প্রত্যাহার করে নেন।

সংবাদ সম্মেলনে মাহাবুব ইসলাম বলেন, মিথ্যা মামলার কারণে তার পরিবারের সামাজিক সম্মান ক্ষুণ্ন হওয়ায় তিনি গভীরভাবে অনুতপ্ত। বর্তমানে তিনি তার ছেলে ও পুত্রবধূর সঙ্গেই সুখে-শান্তিতে বসবাস করছেন। পারিবারিক এই ভুল বোঝাবুঝির চিরতরে অবসান ঘটাতে তিনি প্রশাসন ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কুচক্রী মহলের প্ররোচনায় ছেলের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত