সংবাদ

ফুলবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:১০ পিএম

ফুলবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
দুই সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা। ছবি : সংবাদ

দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলার একটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- সাবিয়া জান্নাত (৬) ও তার ছোট ভাই মো. সিয়াম (৪)। তাদের বাবা শাহিন আলম পেশায় একজন মুদি দোকানি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি খেলার মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সাবিয়া ও সিয়াম। একপর্যায়ে পুকুরের পানিতে একটি প্লাস্টিকের বোতল ভাসতে দেখে সেটি তুলতে গিয়ে সিয়াম পানিতে পড়ে তলিয়ে যেতে থাকে। ছোট ভাইকে বাঁচাতে সাবিয়াও পুকুরে ঝাঁপ দেয়। একপর্যায়ে দুজনই গভীর পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অন্য এক শিশু দৌড়ে বাড়িতে খবর দিলে স্বজন ও স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিশুদের মা কেয়া বেগম জানান, তিনি সকালে বাড়িতে নাস্তা তৈরি করছিলেন এবং বাবা দোকানে ছিলেন। মুহূর্তের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে গেল। দুই সন্তানকে হারিয়ে বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন মা-বাবাসহ স্বজনরা।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খেলার মাঠের পাশেই পুকুর ছিল, হয়তো অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ফুলবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত