সংবাদ

পলাশে গ্রাম আদালত সক্রিয়করণে সচেতনতামূলক কর্মশালা

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:০১ পিএম

পলাশে গ্রাম আদালত সক্রিয়করণে সচেতনতামূলক কর্মশালা
নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন ইউএনও ইশতিয়াক আহমেদ। ছবি : সংবাদ

নরসিংদীর পলাশে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।

স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ইশতিয়াক আহমেদ বলেন, ‘অল্প সময়ে ও স্বল্প খরচে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত আইনের প্রয়োগ নিশ্চিত করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা আরও ত্বরান্বিত হবে।’

ইউএনও আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।

প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আলতাফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান হোসেন, তথ্যসেবা কর্মকর্তা তানিয়া আফরোজ, আরআইসি কর্মকর্তা মাইনুল হক এবং ব্র্যাকের প্রতিনিধি শামীম হোসেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রচার-প্রচারণা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’-এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পলাশে গ্রাম আদালত সক্রিয়করণে সচেতনতামূলক কর্মশালা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত