সংবাদ

বেহাত হওয়া সব জমি উদ্ধারের ঘোষণা মসিক প্রশাসকের

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:২২ পিএম

বেহাত হওয়া সব জমি উদ্ধারের ঘোষণা মসিক প্রশাসকের
ময়মনসিংহে দায়িত্ব পালনের ৬০ দিন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন। ছবি : সংবাদ

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) বেহাত হয়ে যাওয়া সব জমি উদ্ধার করার ঘোষণা দিয়েছেন প্রশাসক রুকুনোজ্জামান রোকন। বুধবার (২০ মে) দুপুরে সিটি করপোরেশনের মিলনায়তনে দায়িত্ব পালনের ৬০ দিন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় সিটি প্রশাসক বলেন, ‘গত ৬০ দিনে কাজ করতে গিয়ে দেখেছি সিটি করপোরেশনের অনেক জায়গা বেহাত হয়ে আছে। এসব জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সব জমি দ্রুত উদ্ধার করা হবে।’

নগরীর বস্তিবাসীদের জীবনযাত্রার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসক বলেন, ‘বিগত ঈদে কয়েকটি বস্তি পরিদর্শনে গিয়ে দেখেছি মানুষ অত্যন্ত অমানবিক পরিবেশে বসবাস করছে। অনেক ঘরের চালা পলিথিন দিয়ে তৈরি। বৃষ্টির পানি ঠেকাতে তারা পলিথিন ব্যবহার করে। এসব পরিবারের জন্য আসন্ন ঈদ উপলক্ষে প্রথম ধাপে ৭০০ পরিবারকে ঢেউটিন দেওয়া হবে। পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে।’

নগরীর যানজট ও অটোরিকশা ব্যবস্থাপনা প্রসঙ্গে রুকুনোজ্জামান রোকন বলেন, অটোরিকশাগুলোকে আগামী দুই মাসের মধ্যে একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। প্রয়োজনে চালকদের মাদকাসক্তি পরীক্ষার (ডোপ টেস্ট) আওতায় আনা হবে।

সভায় প্রশাসক বিগত ৬০ কার্যদিবসে নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধির অগ্রগতি সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি পাটগোদাম ব্রিজ মোড়ের যানজট নিরসন, সিএনজিচালিত অটোরিকশার চাঁদাবাজি বন্ধ এবং ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সিটি প্রশাসক বলেন, ‘আমরা নিজে বদলে গেলে নগর বদলে যাবে, আর নগর বদলে গেলে সমাজ বদলে যাবে। ময়মনসিংহকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে আমি নিয়মিত মাঠে থাকব।’

মতবিনিময় সভায় মসিকের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন শাখার প্রধান রাজীব উল আহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বেহাত হওয়া সব জমি উদ্ধারের ঘোষণা মসিক প্রশাসকের

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত