মানিকগঞ্জের সাটুরিয়ায় গাজীখালী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) বিকেলে উপজেলার দড়গ্রাম ইউনিয়নের গাজীখালী নদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, গাজীখালী নদী থেকে অবৈধ উপায়ে বালু ও মাটি উত্তোলন করে পরিবহন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সত্যতা পাওয়ায় চরতিল্লি এলাকার মো. রাজা মিয়ার কাছ থেকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩-এর ৪ (ছ) ধারা লঙ্ঘনের দায়ে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অবস্থান কঠোর। জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সাটুরিয়া থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন