সংবাদ

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি : সংবাদ

চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের সাদ্দাম ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে ছিল জিনস প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। তবে তার কাছে পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

মুন্সীরহাট বাজারের বাসিন্দা শরীফ হোসেন জানান, রোববার (৬ জুলাই) রাতে বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার সময় তিনি ওই ব্যক্তিকে ব্রিজে বসে থাকতে দেখেছিলেন। তখন পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিয়েছিলেন, তবে বিস্তারিত কিছু বলেননি।

চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক তরুণ কান্তি দে বলেন, নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৬ জুলাই ২০২৬

চাঁদপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের সাদ্দাম ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে ছিল জিনস প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। তবে তার কাছে পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

মুন্সীরহাট বাজারের বাসিন্দা শরীফ হোসেন জানান, রোববার (৬ জুলাই) রাতে বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার সময় তিনি ওই ব্যক্তিকে ব্রিজে বসে থাকতে দেখেছিলেন। তখন পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিয়েছিলেন, তবে বিস্তারিত কিছু বলেননি।

চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক তরুণ কান্তি দে বলেন, নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত